মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দুমাস পর চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: প্রায় দুই মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষণাবেক্ষণকাজ শেষে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। তিনি বলেন, ‘রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন গত সোমবার রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে। আর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্দেশনায় বন্ধ থাকা প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন গত ৩০ ডিসেম্বর শুরু হয়েছে। এখন আমরা পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি। উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com