সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দুর্নীতির অভিযোগ ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: আইসিসির দুর্নীতি বিরোধী আইনের দুটি ধারা ভাঙার অভিযোগ উঠেছে ভারতীয় আম্পায়ার যতিন কাশ্যপের বিরুদ্ধে। ২০২২ সালের আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে যেগুলো সম্পর্কিত। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি সোমবার বিবৃতি দিয়ে বিষয়টি জানায়। অভিযোগের জবাব দিতে গত শুক্রবার থেকে ১৪ দিন সময় আছে যতিনের কাছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, যতিনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ২০২২ সালে ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপ বাছাইপর্বের সঙ্গে সংশ্লিষ্ট। ভারতের স্থানীয় আম্পায়ার যতিন আইসিসির ম্যাচ অফিসিয়ালসের প্যানেলে নেই। ওই বাছাইপর্বের কোনো ম্যাচে দায়িত্বেও ছিলেন না তিনি। তবে আইসিসির তদন্তে তার নাম উঠেছে। সংস্থাটির বিবৃতি অনুযায়ী, দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভেঙেছেন যতিন। একটি অভিযোগ হলো, সম্ভাব্য দুর্নীতির তদন্তে সহায়তা করতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হওয়া। কোনো নথি বা তথ্য চেয়ে দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) অনুরোধ করলেও সেটি যথাযথ ও সম্পূর্ণভাবে প্রদানে ব্যর্থ হওয়া। আরেকটি হলো, নথি বা তথ্য গোপন, বিকৃত কিংবা নষ্ট করে সম্ভাব্য ঘটিত দুর্নীতির তদন্তে বিলম্ব করানো বা বাধা দেওয়া, যে তথ্য বা নথি দুর্নীতির প্রমাণ হতে পারে অথবা দুর্নীতির প্রমাণের পথ দেখাতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com