সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দুর্বৃত্ত কর্তৃক ফলন্ত কুমড়ো গাছ কর্তন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার ভূরুলিয়াতে রাতের আঁধারে এক কৃষকের ঘেরের পাড়ের মিষ্টি কুমড়া গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। গত শনিবার রাতে দুর্বৃত্ত কর্তৃক ইউনিয়নের ধাপুয়ার চক কলনীপাড়া গ্রামে সহরব মিস্ত্রীর পুত্র রুহুল কুদ্দুস মিস্ত্রির ক্ষেতের কুমড়া গাছ কেটে ফেলে। ক্ষতিগ্রস্ত কৃষক রুহুল কুদ্দুস জানান, গত১৩ বছর আগে স্থানীয় এক জমির মালিকের কাছ থেকে ১৪ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষের সাথে বেড়িতে সবজি চাষ করে আসতেছি। কোনরকমে এ বছর সমিতি থেকে লোন নিয়ে মিষ্টি কুমড়া চাষ করি। প্রতিটি গাছে পাঁচ ছয়টা কুমড়ার ফল ধরেছে কিন্তু কে বা কারা শত্রুতা করে শনিবার রাতে আমার ফলন্ত গাছগুলো কেটে দিয়ে গেছে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com