সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলামের সাথে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করলেন সংসদ সদস্য আতাউল হক দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

এস এম জাকির হোসেন ও মোঃ আবু ইদ্রিস ॥ সাতক্ষীরা জেলার পাঠক নন্দিত জনপ্রিয় বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার জীবন্ত কিংবদন্তি সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। গতকাল দুপুরে দৈনিক দৃষ্টিপাত সম্পাদকের শহরের মেহেদীবাগস্থ নিজস্ব বাসভবনে মতবিনিময় সভার দীর্ঘ আলাপচারিতায় সাতক্ষীরার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বহুমুখী তথ্য আদান প্রদান হয়। এ সময় দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম বলেন, তার পত্রিকায় সাতক্ষীরার অবহেলিত মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে ভিন্ন ভিন্ন সংবাদ প্রকাশের পাশাপাশি উন্নত যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার জন্য সংবাদ পরিবেশন করে আসছে। দৈনিক দৃষ্টিপাত পত্রিকা জন্মলগ্ন থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্ব দিয়ে আসছে। অপরদিকে উদীয়মান তারুণ্যদীপ্ত জাতীয় সংসদের নতুন মুখ সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন ক্লিন ইমেজের এই নেতা বলেন, আমি তৃণমূল পর্যায় থেকে আজকের এই সংসদ সদস্য। নির্বাচনী এলাকার জনগণ আমাকে অকৃত্রিম ভালোবাসা ও মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের ভালোবাসার পূর্ণ আস্থাভাজন হতে চাই। অবহেলিত এলাকার মানুষের কল্যাণে আমি আমার নিজের জীবন বিলিয়ে দিতে চাই। সুখে দুখে সব সময় নির্বাচনীয় এলাকার মানুষের সাথে থেকে সমাজের সর্বস্তরের কল্যাণে অংশগ্রহণ করব। আমার দুয়ার সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে এমন আশাবাদ তিনি ব্যক্ত করেন। এসময় তিনি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং সম্পাদক জি এম নূর ইসলাম এর ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি তার পত্রিকায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ এলাকার সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন গঠন মূলক সংবাদ পরিবেশন করে আসছে। যার ফল স্বরূপ সাতক্ষীরার সর্বস্তরের জনগণ দৈনিক দৃষ্টিপাত পত্রিকাটি সানন্দে গ্রহণ করেছে। এ সময়ে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বার্তা সম্পাদক জি এম আদম শফিউল্লাহ, বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ আবু ইদ্রিস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com