মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দৃষ্টিহীনদের বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এফএনএস স্পোর্টস: দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানের মাটিতে এবারের বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশ রানার্সআপ হয়েছে। গত মঙ্গলবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৩৯ রান। জবাবে স্বাগতিক পাকিস্তান কোনো উইকেট না হারিয়েই মাত্র ১১.২ ওভারেই জয় তুলে নেয়। শিরোপা—নির্ধারণী ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। এছাড়া সালমান করেন ৩১ রান ও আশিকুর করেন ২২ রান। পাকিস্তানের হয়ে ওপেনার নিসার আলী ৭২ ও মোহাম্মদ সফদার ৪৭ রানে অপরাজিত থাকেন। এ দিকে দ্বিতীয়বারের মতো হাতছেঁায়া দূরত্ব থেকে ফিরতে হলো বাংলাদেশকে। ২০২২ সালের ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছিলেন লাল— সবুজের প্রতিনিধিরা। রানার্সআপ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com