বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটার উপজেলা চেয়ারম্যান পাঁচ ও ভাইস চেয়ারম্যান চার জনের প্রতিক বরাদ্ধ ঃ প্রাণের প্রচারনা শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪

দেবহাটা অফিস ॥ আগামী একুশ মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন। গতকাল উপজেলা চেয়ারম্যান পাঁচ প্রার্থী প্রতিক বরাদ্ধ পেয়েছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান এর প্রতিক মোটর সাইকেল। প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও সাবেক আ’লীগ সভাপতি এ্যাডঃ স,ম গোলাম মোস্তফার প্রতিক চিংড়ী মাছ, আ’লীগ এর প্রাক্তন জেলা সদস্য আলহাজ্ব রফিকুল ইসলামের প্রতিক আনারস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফার প্রতিক হেলিকপ্টার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতুর প্রতিক ঘোড়া। ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজনের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান জেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান সবুজের প্রতিক তালা এবং অপর প্রার্থী উপজেলা যুবলীগ সম্পাদক বিজয় কুমার ঘোসের প্রতিক টিউবওয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মিসেস আমেনা রহমান পেয়েছেন ফুটবল প্রতিক। গতকাল প্রতিক বরাদ্ধের পর প্রার্থীরা পুরোদমে প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা সহ প্রচার প্রচারনা শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com