রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটার জগন্নাথপুরের সাত মাসের শিশুর হার্টে দুইটি ছিদ্র : অসহায় পিতার আর্তনাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩

দেবহাটা অফিস \ মাত্র সাত মাসের শিশু। জীবন শুরুর পূর্বে জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম। অবুঝ শিশু, যে বয়সে অবচেতন মনে হাত পা নেড়ে খেলা করবে। প্রান ভরে শ্বাস নেবে সর্বপরি হামাগুড়ি দিতে শেখবে। ক্রমান্বয়ে বড় হতে থাকবে, কিন্তু বিধি বাম, ভাগ্যের নির্মম পরিহাস সেই সাত মাসের শিশুর হাটে দুইটি ছিদ্র। স্বাভাবিক ভাবে শ্বাস প্রশাস নিতে পারছে না। প্রতিমুহুর্তে মৃত্যুমুখে পতিত হওয়ার উপক্রম। ভাগ্য বিড়ম্বিত, অভাবী, হতদরিদ্র অসুস্থ পিতা দেবহাটার জগন্নাথপুর গ্রামের রাজু আহমদ। সন্তানের সুস্থতার প্রত্যাশায় অসহায় পিতার অশ্র“সিক্ত আকুতি আবার সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন। আমাকে সাহায্য করুন। অভাবী পিতার আর্তনাদে ইতিমধ্যে অনেকে সহায়তার হাত বাড়িয়েছে। রাজু আহমদ জানান তার শিশু সন্তানকে বাঁচাতে জরুরী ভিত্তিতে অপারেশন এর জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন আর এজন্য দরকার ছয়লক্ষ টাকা। সমাজের দানশীলরাই পারেন অসহায় পিতা মাতার শিশু সন্তানের জীবন রক্ষায়। আর্থিক সহায়তা এবং খোজ খবর নিতে শিশুর পিতার ০১৯২০-৮০৮৫৫৩ মোবা: নম্বরে কথা বলতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com