বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটার টাউনশ্রীপুর আন্তর্জাতিক নজরুল সম্মেলনের সমাপনী আয়োজন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

দেবহাটা অফিস ॥ জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম জীবনদশায় কোন এক সময়ে দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে পা রেখেছিলেন। কবির স্মৃতি ধন্য বিদ্যাপিঠে গতকাল আন্তর্জাতিক নজরুল সম্মেলনের সমাপনি অনুষ্ঠান করলেন আয়োজকরা। অগ্নিবীনা জেলা সংসদ এর আয়োজনে দুইদিনের উক্ত সম্মেলনে সমাপনি দিনে আলোকিত আয়োজনে উপস্থিত হন ভারতের পশ্চিমবঙ্গ নজরুল গবেষক জয়নুল আবেদীন। প্রধান অতিথির বক্তৃতায় নজরুল গবেষক জয়নুল আবেদীন কবির জীবনের ও সাহিত্য সৃষ্টির অনবদ্য দিক তুলে ধরেন। আলোচনায় অংশ নেন পুলিশ সুপার কমান্ড্যান্ট সাতক্ষীরা বেলায়েত হোসেন, অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান ও নজরুল গবেষক এইচ,এম সিরাজ, কবি সোহার্দ সিরাজ, সীমা ইসলাম, সাতক্ষীরা অগ্নিবীনা সভাপতি প্রাণকৃষ্ণ সরকার, রাজশাহী বিভাগীয় আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপস্থিত ছিলেন দেবহাটা থানা ওসি তদন্ত নুরূস সালাম ছিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, বেতার প্রতিনিধি ফারুক মাহবুবর রহমান, সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আবুল ফজল। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা অগ্নিবীনার সম্পাদক সোহরব হোসেন সবুজ এর পূর্বে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান আয়োজক কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com