শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

দেবহাটা অফিস \ দেবহাটার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। পারুলিয়ার মরহুম মোকছেদ আলী সরদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (৭০) রবিবার রাতে পারুলিয়াস্থ বাসভবনে ইন্তেকাল করেন। যুদ্ধাহত এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসি সহ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকাহত পরিবেশ বিরাজমান। গতকাল বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। এর পূর্বে দেবহাটা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর উপস্থিতিতে পুলিশের একটি দল মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। নির্বাহী অফিসার মরহুমের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। প্রাক্তন ডেপুটি কমান্ডার আলহাজ্ব ইয়াছিন আলী মাষ্টার সহ বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com