বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটার বীর মুক্তিযোদ্ধা বাদলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাদল গাজী (৮৪) রবিবার বিকালে বার্ধক্য জনিত কারনে মেয়ে জামাই বাড়ী কুলিয়ার টিকেট গ্রামে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ জোহর উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেকেন্দ্রা গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। বাসভবনে জানাযায় গার্ড অব অনার প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও দেবহাটা থানার এসআই লিয়ন সহ থানা পুলিশের একটি চৌকস দল। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, অধ্যক্ষ জামসেদ আলম, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com