শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটায় অল্পমূল্যে টিসিবির পন্য \ জানালেন নির্বাহী অফিসার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

দেবহাটা অফিস \ দেবহাটা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী গতকাল দেবহাটায় কর্মরত সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংএ বলেছেন সরকার দেবহাটার পাঁচটি ইউনিয়নে ৩৭৪১টি পরিবারের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পন্য সরবরাহ করবে। নির্বাহী অফিসার বলেন সরকারের এই মহতি উদ্যোগ জনসাধারনের মাঝে পৌছে দিতে সংবাদকর্মীরা সংবাদ পরিবেশ ও প্রকাশ করে যথাযথ ভুমিকা পালন করতে পারেন। তিনি বলেন প্রতিটি পরিবার দুই দফায় ৫৫টাকা মূল্যে ২ কেজি চিনি ৬৫ টাকা মূল্যে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি এসকল তথ্য জানান। এবং জনগনকে জানানোর আহবান জানান, অল্পমূল্যে কুলিয়ার ১০১২টি পরিবার, পারুলিয়ার ৮১০টি পরিবার, সখিপুরের ৫০০টি পরিবার, নোয়াপাড়ার ৮৬২ টি পরিবার, দেবহাটা সদর ইউনিয়নের ৪৬৯টি পরিবার। প্রেস ব্রিফিং কালে উপজেলা কৃষি অফিসার শরিফ তিতুমীর , উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ সকল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com