বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটা আইনশৃঙ্খলা ও গ্রাম্য আদালত কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা ও গ্রাম্য আদালত ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভা দু’টিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মদনমোহন পাল, সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপী, দেবহাটা থানা এসআই আদনানবীন আজাদ, নোয়াপাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সদর প্যানেল চেয়ারম্যান মাধবী মন্ডল প্রমুখ। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। ভূ—গর্ভস্থ হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আলোচনা ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। গ্রাম্য আদালতকে অধিকতর গতিশীল করার ক্ষেত্রে গ্রাম্য আদালতগুলোকে যথাযথ ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com