রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন ঃ চেয়ারম্যান প্রার্থী পাঁচ ঃ ভাইস চেয়ারম্যান চার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন আগামী একুশ মে, গতকাল ছিল মনোনয়ন প্রত্র জমা দেওয়ার শেষদিন। দীর্ঘ প্রচার প্রচারনা, মতবিনিময়, ভোট প্রার্থনা শেষে গতকাল শেষদিনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীমনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি এড. স.ম গোলাম মোস্তফা, প্রাক্তন জেলা আ’লীগ সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগ সম্পাদক বিজয় কুমার ঘোষ। মহিলা ভাইস চেয়য়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ও সাবেক ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন। এবারের নির্বাচনে পাঁচ ইউনিয়নের এক লক্ষ এগার হাজার সাতশত পচানব্বুইজন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই বাছাই ৩০এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার এবং ২ মে প্রতীক বরাদ্ধ করবেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com