শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটা ও কালিগঞ্জের ছয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রাথ: শিক্ষা অফিসার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষার বাতিঘর খ্যাত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন গতকাল দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে অবস্থান সহ শিক্ষার্থীদের পাঠদান করলেন। দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া, দক্ষিন সখিপুর ও বেজোরআইট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিগঞ্জ উপজেলার সাদপুর ও খানজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করেন। কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি স্বাস্থ্যবিধি ও নৈতিকতা সম্পর্কিত শিক্ষাদ দান করেন। তিনি শিক্ষকদের সাথে পৃথক পৃথক মত বিনিময় কালে বলেন এই মুহুর্তে আমাদের বিশেষ করনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত পরবর্তি করোনাকালীন শিখন ঘাটতি পুরন করা। এসময় গুলোতে উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক ও পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু তালেব মোল­্যা, শিক্ষক সমিতি সাতক্ষীরার সভাপতি পঙ্কজ বর্মন, সহকারী শিক্ষা অফিসার মুনির আহমদ, ওমর ফারুক, প্রধান শিক্ষক যথাক্রমে জিয়াদ আলী, রেহাতুন নাহার, নুরুন নাহার মহিনুর রহমান, আনোয়ার রেজা সহ সহকারী শিক্ষকগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com