বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটা প্রেসক্লাবের লাইব্রেরী উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

দেবহাটা অফিস \ দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে গতকাল লাইব্রেরী অগ্রযাত্রার উদ্বোধন করলেন প্রেসক্লাবের উপদেষ্টা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। দুপুর বারটার সুসজ্জিত, স্তুপাকার নানা ধরনের বইয়ে সমৃদ্ধির আচ্ছাদনে উদ্বোধন করেন পাঠাগারের কার্যক্রম। আলোর দ্যুতি ছড়ানো সৃষ্টি সুখের এই আয়োজনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক রাজু আহমদ, আ: রব লিটু, আবু হুরাইয়া, মিজানুর রহমান, লিটন ঘোষ বাপী, নাসির উদ্দীন প্রমুখ। নির্বাহী অফিসার এ সময় বলেন দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরীর সংযোজন এই ক্লাবকে অধিকতর সমৃদ্ধ করবে, সংবাদকর্মীদের লেখার ক্ষেত্র অধিকতর বিস্তৃত হবে। সেই সাথে জানার ভান্ডার স¤প্রসারতি হবে।
ক্যাপশন: দেবহাটা প্রেসক্লাবের লাইব্রেরী উদ্বোধন করছেন উপদেষ্টা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com