শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটা হতে বিদায় নিলেন দক্ষ প্রকৌশলী সোভন সরকার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা প্রকৌশলী সোভন সরকার দীর্ঘদিন দেবহাটায় সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে গতকাল বদলি জনিত কারণে বিদায় নিলেন। উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পকাজকে এগিয়ে নিতে তিনি কর্মকালীন সময়গুলোতে দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে তিনি এতটুকু আন্তরিক ছিলেন যে নিজেই কাজ তদারকি করতেন। অনিয়ম ও দুর্নীতিকে কোন ধরনের প্রশ্রয় না দেওয়ায় তিনি উজ্জ্বল ভাবমুর্তির অধিকারীতে পরিনত হন। দুর্নীতিবাজ ঠিকাদারদেরকে তিনি কালো তালিকাভুক্ত এবং সনদ বাতিল পর্যন্ত করতে কুণ্ঠিত হন নাই। গতকাল সহকর্মীরা আকস্মিক নয়নে তাকে বিদায় জানান। এ সময় শফিকুল ইসলাম, মাছুম রাজা, আবু সাঈদ, হিসাব রক্ষক নুর ইসলাম সহ অফিসের সদস্যরা উপস্থিত ছিলেন। সময় স্বল্পতার কারণে তিনি সকলের থেকে বিদায় নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com