শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ”স্বাস্থ্য অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৬ এপ্রিল শনিবার সকাল ১০টায় ওয়াল্ড ভিশন এসডিআরআর প্রকল্পের সহযোগিতায় ওয়াটসান কমিটির আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ এর সঞ্চালনায় ভুমিদাতা রাজেন্দ্র মন্ডল এর সভাপতিত্বে ক্লিনিকের সিজি, সিএসজি গ্রুপের সদস্যবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহণে আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুস্থ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই দিনটি পালন হয়ে আসছে। সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরির ক্ষেত্রে এ দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া গত ১৪ বছরে আমাদের দেশের স্বাস্থ্য সেবারমান অনেক উন্নত হয়েছে। সাধারণ মানুষের ঘরের কাছে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে বিনামূল্যে পৌঁছে গেছে স্বাস্থ্য সেবা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের এএসএসও শুক্লা রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com