মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করতে কৃষিতে বিপ্লব ঘটাতে হবে -এমপি বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

পাইকগাছা প্রতিনিধি \ খুলনা- ৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করতে কৃষদের কৃষিতে বিপ্লব ঘটাতে হবে। সরকার আপনাদের সাথে আছে। দেশে সার বীজের কোন সংকট নেই। খুলনার পাইকগাছায় রোপা আমন মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিস চত্বরে এর উদ্বোধন করেন তিনি।উপজেলার ১ টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৬৭০ জনকে কৃষক প্রতি ৫কেজি উপসী জাতের ধানের বীজ,১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু। উপস্থিত ছিলেন যুবনেতা আজিজুল হাকিম,আবু সাইদ কালাই মোড়ল ও শাহাবুদ্দিন শাহীন ও ছাত্রনেতা রায়হান পারভেজ রনি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com