শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেশের বাইরেও মুক্তি পাচ্ছে ‘ক্যাসিনো’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

এফএনএস বিনোদন: এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমা। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও বুবলী। সিনেমাটি প্রযোজনা করেছেন রাজিব সরোয়ার। সিনেমাটি দেখতে দেশের প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বেশ ভালোই ছিল। এবার দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে ‘ক্যাসিনো’ সিনেমা। আগামী ২৬ আগস্ট এ সিনেমা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে মুক্তি পেতে যাচ্ছে। নিরব বলেন, ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শক সিনেমাটি ভালোভাবে নিয়েছে। আশা করছি দেশের বাইরের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে। বুবলী বলেন, থ্রিলার-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আমার বিশ্বাস, দেশের দর্শকের মতো বাইরের দেশের দর্শকরা সিনেমাটি পছন্দ করবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com