মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেশের রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ: জিএম কাদের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে যাত্রার প্রাক্কালে শুভ কামনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শুভকামনা বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্য এবং বেগম খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। শুভ কামনা বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরি। আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন, এমন আশাও প্রকাশ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com