বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেশে ফিরতে উদগ্রীব খালেদা জিয়া: ডা. জাহিদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রুত দেশে ফিরে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কখন দেশে ফিরবেন সেটি বিবেচনায় নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন খালেদা জিয়া। যুবদলের যুক্তরাজ্য শাখার উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। গত মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এ দোয়া মাহফিল হয়। এসময় ডা. জাহিদ জানান, খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ তিন নাতনিকে নিয়ে তিনি পুরো পারিবারিক আবহে সময় কাটাচ্ছেন। তিনি চিকিৎসা শাস্ত্রের ভাষায় উল্লেখ করেন, স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন, তখন মানসিক দৃঢ়তার কারণেই অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি (খালেদা জিয়া) আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। তার শারীরিক অবস্থাও অনেক স্থিতিশীল। অধ্যাপক জাহিদ বলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা সবাই বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় এই নেত্রীর জন্য দোয়া করি। তিনি (বিএনপি’র চেয়ারপারসন) আপনাদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা যে দিকে যাচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি মানসিকভাবে আপনাদের পাশে আছেন এবং থাকতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আগেও যেমন আপসহীন ছিলেন, তেমনি এখনো মনে করেন যত দ্রুত সম্ভব দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে। দেশের মালিক জনগণ, তাই তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। সে লক্ষ্যেই খালেদা জিয়া কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com