সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেশে ফিরলেন টাইগাররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: আয়ারল্যান্ডের বিপক্ষের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা। তবে দেশে ফেরেননি বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক তামিম ইকবাল, তাইজুল ইসলাম ও লিটন দাস দেশে ফেরেননি। লন্ডনে ছুটি কাটাবেন তারা। আর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিবেন সাকিব আল হাসান। আপাতত কোন সিরিজ না থাকায় ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে ও শেষ ম্যাচে ৪ রানে জয় পায় টাইগাররা। আগামী ১৪ জুন ঘরের মাঠে আফগানিস্তানে সঙ্গে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ঈদের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দু’দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com