মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেশে ফিরলেন বাংলাদেশের সাবিনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

দীর্ঘ ৬ বছর পর ভারতের নারী ফুটবল লিগে অংশ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। বেঙ্গালুরুর দল কিক স্টার্টের হয়ে মাত্র তিন ম্যাচ খেলতে না খেলতেই দেশে ফিরেছেন তিনি। বুধবার কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের স্ট্রাইকার। পারিবারিক কারণে টুর্নামেন্ট শেষ না করে ঢাকায় ফিরতে হয়েছে সাবিনাকে। ঢাকায় ফেরার খবরটি সংবাদমাধ্যমের কাছে নিজেই নিশ্চিত করেছেন তিনি। কিক স্টার্টের হয়ে সর্বশেষ সানজিদা আক্তারের ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিলেন সাবিনা। যদিও মাত্র শেষ চার মিনিট খেলতে পেরেছিলেন। এ ছাড়া আর কোনো ম্যাচে গোল নেই তার। পারিবারিক সমস্যা মিটলে সাবিনা আবারও ভারতে খেলতে যাবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারেননি। তবে খেলতে না গেলেও বাফুফের ক্যম্পে থেকে অনুশীলন করে যাবেন। এই মাসেই জাতীয় নারী দলের ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। আগে প্রতিপক্ষ ফিলিস্তিন বলা হলেও এখনও তা শতভাগ নিশ্চিত নয়। শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত তথ্য জানানোর কথা বাফুফের। সাবিনার দল কিক স্টার্ট আট ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সানজিদার দল ইস্ট বেঙ্গল মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে এক ধাপ ওপরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com