সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আ’লীগ সরকারের উন্নয়নের সফলতা প্রচারে গণসংযোগে উপজেলা চেয়ারম্যান দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আ’লীগ সরকারের উন্নয়নের সফলতা প্রচারে গণসংযোগ করা হয়েছে। গতকাল শ্যামনগর উপজেলার কৈখালী পরানপুর বাজার সহ বিভিন্ন এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আ’লীগ সরকারের সফলতা প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ০৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনে আ’লীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে নির্বাচনীয় গণ সংযোগ করলেন শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। গণসংযোগে উপজেলা চেয়ারম্যান আ’লীগ সরকারের উন্নয়নের সফলতা-মেগা প্রকল্প: স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ, বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১, পায়রা বন্দর, বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিতকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান, মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অসংখ্য উন্নয়নের সফলতা প্রচার করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলের কাছে মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, শ্রম ও বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, আ’লীগ নেতা মেহেদী হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল সহ ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com