বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীদের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল রোববার পঞ্চম দিনে ৩২৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। সেই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। গতকাল রোববার ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন চট্টগ্রাম টেস্টে বাজে খেলা ইয়াসির আলী চৌধুরী রাব্বি। রয়েছেন নুরুল হাসান সোহানও। এ ছাড়া মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজাও দলে আছেন। দলে ঢুকেছেন নাসুম আহমেদ। একনজরে বাংলাদেশ দল : জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com