বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দ্বিতীয় সারির দল নিয়ে ফের বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের আগ মুর্হূতে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফর করেছিলো নিউজিল্যান্ড। এবার ওয়ানডে বিশ^কাপের আগে নিজেদের শেষ সিরিজে বাংলাদেশ সফরে আবারও দ্বিতীয় সারির দল পাঠাবে নিউজিল্যান্ড ক্রিকেট। লুকি ফার্গুসনকে অধিনায়ক করে এ মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মত জাতীয় দলকে নেতৃত্ব দিবেন ফার্গুসন। ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ^কাপের জন্য খেলোয়াড়দের সতেজ রাখতে ইংল্যান্ড সফরের পর প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে রাখা হয়নি বিশ^কাপের জন্য ফিট হতে লড়াই চালিয়ে যাওয়া নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এ ছাড়া বিশ্রাম দেয়া হয়েছে ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম, উইকেটরক্ষক-ব্যাটার ডেভন কনওয়ে, গেøন ফিলিপস, অলরাউন্ডার ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, পেসার ম্যাট হেনরি এবং টিম সাউদিকে।

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে নেই মার্ক চাপম্যান ও জেমস নিশাম। তবে বাংলাদেশ সফরের দলে আছেন দীর্ঘদিন পর স¤প্রতি দলে ফেরা পেসার অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট। বাংলাদেশ সফরে ওয়ানডে দলে নতুন মুখ, গেল মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। বাংলাদেশ সফরে বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টিড। তার জায়গায় দায়িত্ব পালন করবেন লুক রঞ্চি। ঢাকায় তিন ম্যাচ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল : লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম বøান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোয়েস, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককোঞ্চি, এডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, বেøয়ান টিকনার ও উইল ইয়ং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com