বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধর্ষকদের জীবন্ত পোড়াল গ্রামবাসী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

এফএনএস বিদেশ : সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই যুবককে জীবন্ত পোড়ানোর অভিযোগ উঠেছে ভারতের একটি গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গুমলা জেলায়। স্থানীয় সূত্রের খবর, এই ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। আরেক যুবকের অবস্থা বেশ আশঙ্কাজনক। গুমলা জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। গুমলা পুলিশ সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে কাজে যাচ্ছিলেন এক যুবতী। তাদের রাস্তা আটকান অভিযুক্ত সুনীল ওরাঁও এবং আশীষ কুমার। নির্যাতিতার মাকে আটকে রেখে ওই যুবতীকে তুলে নিয়ে তারা ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী। মোটরবাইকে পালিয়ে যাওর সময় রাতেই পাকড়াও করা হয় দুই অভিযুক্তকে। বেধড়ক গণধোলাইয়ের পরে পেট্রল ঢেলে তাদের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত সুনীল ওরাঁওয়ের অঙ্গার হয়ে যাওয়া দেহ উদ্ধার করে। কিছু দূরে উদ্ধার করা হয় আশীষ কুমারের ৯০ শতাংশের বেশি অগ্নিদগ্ধ দেহ। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com