রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধর্ষণ মামলায় ধর্ষক আলমগীর আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার নগরঘাটায় প্রতিবন্ধী’কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক আলমগীর (৩৮)’কে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। আটককৃত আসামী নগরঘাটা ইউনিয়নের দক্ষিণ নগরঘাটা গ্রামের আ: রকিব আনছারির পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে বাড়ির পাশে কবরস্থান সংলগ্ন এক খানার ভিতরে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে আলমগীর। ঘটনাটি স্থানীয়রা দেখে ফেললে লোক লজ্জার ভয়ে সবার অজান্তে বাড়ি থেকে আত্মগোপন করে আলমগীর। অনেক খোঁজা খুজির পর পরিবারের সদস্যরা তাকে এক আত্মীয়র বাসা থেকে উদ্ধার করে। কয়েক বছর আগে আলমগীর তার এক বন্ধুর মেয়েকে গুড়পুকুর মেলা থেকে বাড়িতে পৌঁছানোর কথা বলে শ্লীলতাহানি করেছিল বলেও পত্র পত্রিকায় সংসাবাদের শিরোনাম হয়েছিল। মেয়ের বাবা আজগর আলী জানান, আমি ইট ভাটায় কাজ করি। এ খবর শুনে বাড়িতে আসি। আলমগীরকে নিজের সন্তানের মত ভাবতাম। সে আমার বুদ্ধি-প্রতিবন্ধী মেয়েটির এত বড় সর্বনাশ করলো। আমি এর সঠিক বিচার চাই। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, মামলা নং: ৯। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com