শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধলবাড়িয়ায় সিপিপি নিয়োগ কার্যক্রমের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: ধলবাড়িয়া ইউনিয়নে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী শওকত হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিপি’র ডিরেক্টর মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিপিপি’ সহকারী ডিরেক্টর (শ্যামনগর) মুন্সি নুর মোহাম্মদ, সহকারি ডিরেক্টর (দাকোপ) মোঃ আলমগীর হোসেন, সিপিপি’র শ্যামনগর উপজেলা টিম লিডার মাকসুদ রহমান মুকুল, আব্দুল্লা আল মামুন, ইউপি সচিব খাঁন আহাদুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এসডিআরআর প্রকল্পের প্রোগ্রাম অফিসার গোলাম মূর্তজা রাব্বি, প্রজেক্ট অফিসার দিপঙ্কর সাহা সহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ৯০ জন পুরুষ এবং ৯০ জন মহিলা, মোট ১৮০ জন সিপিপি সেচ্ছাসেবক সরকারিভাবে নিয়োগ দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় ধলবাড়িয়া ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com