রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধানের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে \ নিহত-২, আহত-১৮

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

খান হামিদুল ইসলাম পাটকেলঘাটা থেকে\ পাটকেলঘাটায় চালক ও হেলপারের অসর্তকতার সহিত বেপরোয়া গতিতে ধান ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত-২, আহত-১৯। জানা যায়, পাটকেলঘাটা শরিয়াতপুর থেকে ছেড়ে আসা ধান ভর্তি ট্রাক (ঢাকা মে্েরটা ট-২০০৪৮৫) গত ভোর ৫টার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছে শ্যামনগর থানার কাশীমারী গ্রামের মন্টুর ছেলে সুমন (৩৫) ও জয়নগর গ্রামের ওমর আলীর ছেলে আবুল হোসেন(৪৬)। আহত হয়েছে, জয়নগর গ্রামের ঈশার আলীর পুত্র জাহিদুর (২২), আব্দুল আলীর ছেলে মঈন (১৯),হযরত আলীর ছেলে ইয়াছিন(৩৪), ধুলিহর গ্রামের নেছার আলীর ছেলে সুকুর (৫০), তপন দাশ, নুর ইসলাম, আল মামুন, হোসেন আলী, সাত্তার আলী, আজিবর রহমান, আল মামুন, আনিছুর রহমান, শাহিন হোসেন, নন্দ,খোকন ইসলাম, নৃত্য, আজগর সহ ১৮ জন। এদের মধ্যে ৪জন গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। বাকীরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি আছে। ট্রাকে থাকা শরিফ হোসেন বলেন, আমরা ২০ দিন আগে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে ২৪জন শরিয়াতপুর ধান কাটতে যায়। আমরা টাকার পরিবর্তে ২৪০ বস্তা ধান নিয়ে গত সোমবার সন্ধ্যায় অজ্ঞাত একটি ট্রাক (ঢাকা মে্েরটা ট-২০০৪৮৫) ভাড়া নিয়ে ট্রাকের উপরে ২৪জন বসে শ্যামনগর গ্রামের উদ্দেশ্যে আসি। অজ্ঞাত চালক ও হেলপার অসর্তকতার সহিত দ্রæত বেপরোয়া ট্রাক চালানোর কারনে এমন দূর্ঘটনা ঘটেছে। খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে গাড়ীতে থাকা শ্যামনগর থানার মেহের মোল্যার ছেলে এশার আলীর ছেলে বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি এজাহার করেছে। পাটকেলঘাটা থানার নবগত ওসি মাহামুদ আলী ঘটনাটির সত্যতা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com