সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধুলিহরে মফিজউদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কাছারিপাড়ায় মফিজ উদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসায় শুক্রবার সকালে সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো: আব্দুস সবুর এর সভাপতিত্বে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো:আবুল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মাও: মো:মোশাররফ হোসেন, জমিদাতা ও মফিজউদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসার প্রধান উপদেষ্টা মো: গোলাম হোসেন, উপদেষ্টা মাও: মোহাম্মদ আলী হাবিবী, সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি মো: শাহাদাৎ হোসেন বাবুু, অত্র প্রতিষ্ঠানের সহ—সভাপতি মো:আব্দুল ওহাব, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুস সালাম, ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাও: মো: আব্দুস সালাম, মো: আরিফুল ইসলাম, ধুলিহরের সাবেক চেয়ারম্যান মো: আশরাফু্জজামান খোকন প্রমুখ। সমাবেশে বক্তারা অভিভাবকদের উদ্দেশ্য বলেন— ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী এলাকায় ক্যাডেট স্কুল থাকলেও ক্যাডেট মাদ্রাসা নেই। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর দেরি না করে মফিজউদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসায় পড়ান এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন— অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফেজ মাওলানা মো: আনোয়ারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com