বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধুলিহরে শিশু অধিকার ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ “বাল্যবিয়ে রুখব, সম্ভাবনার আগামী গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের হলরুমে সিনিয়র শিক্ষক যামিনী কুমার দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রেহেনা আক্তার বানু। তিনি বলেন, ” বাল্যবিয়ে নামক এর সামাজিক ব্যাধিকে সমাজ থেকে দূর করতে হবে। আমাদের দৃঢ় প্রত্যয় নিয়ে যেতে হবে বাল্যবিয়ের বিরুদ্ধে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক মোঃ ইমরান হোসেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কাজী এস এম সামসুর রহমান, সিনিয়র শিক্ষক- মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক- স্বাত্বত সুন্দর মন্ডল, সিনিয়র শিক্ষক- আজিজুর রহমান, সহকারী শিক্ষক- শর্মিষ্ঠা মজুমদার ও সহকারী শিক্ষক সুনীল কুমার রায়সহ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী। কর্মশালাটিতে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন অঈগঙ এর সদস্য ও হ্যালোর প্রাক্তন শিশু সাংবাদিক হৃদয় মন্ডল। কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অতি আনন্দের সহিত অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী তিন জনকে পুরষ্কৃত করা হয়। নবম শ্রেণীর শিক্ষার্থী শান্তামনি জানায়, “কর্মশালায় সে শিশু অধিকার আইন ও বাল্যবিবাহ আইন সম্পর্কে জানতে পেরেছে এবং এই কর্মশালাটি থেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতে পেরে সে বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে আসবে। অ্যান্টি চাইন্ড ম্যারেজ অর্গানাইজেশন সাতক্ষীরা শাখার উদ্যোগে ও সৈয়দ মেহেদি রাসেল ফাউন্ডেশন এর সহযোগিতায়, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেসনের বিভাগীয় পরিচালক ও হ্যালোর শিশুসাংবাদিক সুদীপ্ত দেবনাথ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com