রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধুলিহরে স্বাস্থ্য সেনিটেশন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে স্থানীয় নারীদের সাথে স্বাস্থ্য ও সেনিটেশন বিষয়ে মতবিনিময় করেন দাতা সংস্থার প্রতিনিধিগন। সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টায় ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় আলোর পথে নারী উন্নয়ন সংস্থার গ্রুপে উক্ত মতবিবিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন উত্তরণ এর মনিরুজ্জমান জমাদ্দার, সৃজনী মহিলা লোককেন্দ্রের সভানেত্রী জ্যোৎনা দত্ত, জয় সরদার প্রমুখ। সভায় উপস্থিত প্রতিনিধিরা নারী দলের বর্তমান কার্যক্রম, স্বেচ্ছাসেবীমূলক কাজ, সামাজিক কাজকর্ম ও স্বাস্থ্য-সেনিটেশনসহ প্রজনন স্বাস্থ্য ও কিশোরীদের স্বাস্থ্য এবং কর্মসংস্থান বিষয়ে খোজ খবর নেন। এছাড়া বর্ষা মৌসুমিতে এলাকার জলাবদ্ধতা বিষয়ে খোঁজখবর নেন এবং খাপ খাওয়ানোসহ উত্তোরণের উপয় সম্পর্কে জানতে চান। এখানে সরকারি সহায়তা কি আছে এবং আরও কি করা যেতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন। নারী নেত্রীরা বলেন, এখানকার প্রাকৃতিক ও সামাজিক সমস্যা নিরসনে এই নারী দল গঠিত হয়েছে। উত্তরণের সহযোগিতায় সৃজনী মহিলা লোককেন্দ্রের উদ্যোগে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com