সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এসএসসি পরীক্ষার্থী ২০২৫ সালের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অত্র প্রতিষ্ঠানের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে ক্রীড়া শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন—অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে, সচেতন হতে হবে। সেই সাথে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে আরো বেশি আন্তরিক হতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনজুর এ মতিন, ইংরেজি শিক্ষক মো: আজিজুল ইসলাম, বাংলা শিক্ষক রুহুল আমিন বাবলু, ধর্মীয় শিক্ষক মাও: শামসুর রহমান, অভিভাবক মোঃ শামিম ইসলাম, মোঃ হাফিজুর ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন— অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নাছির উদ্দীন, রেহেনা আক্তার বানু, কংকন কুমার সাহা,সুনীল কুমার, সাতত্ব সুন্দর মন্ডল, যামিনী দেবনাথ, শর্মিষ্ঠা মজুমদারসহ সকল শিক্ষক ও অভিভাবকগন এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com