রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধুলিহর ও ব্রহ্মরাজপুর এলাকায় উপজেলা চেয়ারম্যান বাবুর নৌকার গণসংযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ধুলিহর প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে নৌকার প্রতীকে ভোট চেয়ে সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনের আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু। ১০ অক্টোবর মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর বাজারে শত শত নেতাকর্মী দের নিয়ে আ’লীগ সরকারের দেশব্যাপী উন্নায়ন তুলে ধরে লিফলেট বিতারন করেন। বাজারে বিভিন্ন জায়গায় গণসংযোগ শেষে ব্রহ্মরাজপুর বাজারের চার রাস্তা মোড়ে এক পথসভায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নিলিপ মল্লিকের সভাপতিত্বে ধুলিহর ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সহ-সভাপতি সামিউল ফেরদাউস পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মগরেব আলী, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com