শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধুলিহর ডিবি ইউনাইটেড হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে গাছের চারা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার: ধুলিহর ডিবি ইউনাইটেড হাই স্কুলে গাছের চারা বিতরণ করলেন শেখ এজাজ আহমেদ স্বপন হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার পরিচালক, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন। গতকাল সকাল ৯টায় সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাই স্কুলে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মিলিয়ে ৫০০ টি গাছের চারা প্রদান করেছেন। ডিবি ইউনাইটেড হাই স্কুলে প্রধান শিক্ষক মো মমিনুর রহমান বলেন, ‘হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার বৃক্ষরোপণ কর্মসূচী সত্যি প্রশংসার দাবিদার। জলবায়ু পরিবর্তন রোধে শেখ এজাজ আহমেদ স্বপনের মতো সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা গাছ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। তাদের বেশি বেশি বৃক্ষ রোপনে উৎসাহিত করতে হবে। জেলা আ’লীগের নেতা শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, ‘বিগত বছরের ন্যায় হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরা গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচী চলমান রেখেছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। ‘নিজেদের বাঁচার তাগিদে বেশি বেশি গাছ লাগাতে হবে। শিশুদের গাছ লাগাতে উৎসাহিত করতে হবে। সম্মিলিত চেষ্টায় গাছ লাগিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আমরা প্রতিহত করবো। এসময় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারি শিক্ষক সুকুমার সরকার, মহসিন উদ্দীন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আবুল হাসান, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, রমেশ চন্দ্র সরকার, মো. ফয়জুল হক, জয়দেব কুমার বাছাড়, ভবতোষ কুমার সরকার, মো. মুকুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com