মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধুলিহর প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরাপত্তাহীনতায় \ তদন্ত কমিটি গঠন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সদর উপজেলার ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে নীতিমালা অনুসরনে বাঁধা প্রদান এবং প্রধান শিক্ষককে হুমকি দানের ঘটনা ঘটেছে। একই সাথে বিদ্যালয়ে বরাদ্ধকৃত সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা ও নিয়মানুযায়ী ব্যয় করার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রধান শিক্ষক সরকারি নীতিমালা বিধি বিধানের বিষয় জানালে হুমকি দিচ্ছে মহল বিশেষ। আর উলে­খিত ঘটনা প্রবাহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে অন্যদিকে পড়ালেখার স্বাভাবিক পরিবেশ বিঘিœত হচ্ছে। প্রধান শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরকে হুমকির বিষয় সহ সামগ্রীক ঘটনা লিখিত ভাবে জানালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন সদর উপজেলা শিক্ষা অফিসার আঃ গনিকে তদন্ত করার জন্য পত্র প্রেরণ করেছেন। প্রধান শিক্ষককে হুমকি অর্থ আত্মসাতের বিষয়ে তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৃষ্টিপাতকে জানান সকলের উর্ধে আমাদের সম্মানিত শিক্ষকদের অবস্থান। সরকারি অর্থ আত্মসাত কাম্য নয়। তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মানকারী আমাদের শিক্ষকরা অসম্মান হবেন, নিরাপত্তাহীনতায় ভুগবেন তা অনাকাঙ্খিত। তদন্ত পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com