মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ধুলিহর বালুইগাছায় ব্রিজ আছে রাস্তা নেই ॥ দ্রুত রাস্তা নির্মানের দাবি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছায় বাঁশগাদা বিলের খালের উপর ব্রিজ আছে, কিন্তু ব্রিজের সংযোগ রাস্তা নেই। ব্রিজ সংলগ্ন সংযোগ রাস্তা নির্মাণ না করায় ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি জনগণের কোনো কাজেই আসছে না। এতে করে ব্রিজ সংলগ্ন কোনো সড়ক না থাকায় ওই পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩১ লাখ টাকা। যেসব এলাকায় ব্রিজের অভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, সেসব এলাকায় ঐ বছর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঐ কর্মসূচির অংশ হিসেবে বালুইগাছা বাশগাদা বিলের খালের উপর ওই ব্রিজটি নির্মান করা হয়। এলাকাবাসীর জানান, প্রয়াত মেম্বার মোকসেদ আলী বিশ্বাসের অক্লান্ত পরিশ্রম ও নিজ উদ্যোগের কারনে ঐ ব্রিজটি নির্মাণ করা হয়। তবে ব্রিজ নির্মাণ করা হলেও কোনো সংযোগ সড়ক নির্মাণ না করায় এ ব্রিজ জনগণের কোনো কাজে আসছে না। ব্রিজের ওপর দিয়ে জনগণ চলাচল করতে পারছেন না। প্রায় ২ কিলোমিটার পথ ঘুরে ওই এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। অন্যথায় কোমর পানি ডিঙ্গিয়ে ব্রিজ পার হতে হচ্ছে। ফলে এলাকার লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ওয়াপদা থেকে বালুইগাছা সরকারি প্রাইমারি স্কুল পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা অবিলম্বে সংষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক দৈনিক দৃষ্টিপাতের জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ব্রিজ নির্মাণের। রাস্তা সংস্কার বা মেরামতের কোনো বরাদ্দ না থাকায় ব্রিজের সংযোগ রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি। তবে বর্ষা মৌসুম শেষ হলে রাস্তাটি সংষ্ককার করার আশ্বাস দিয়েছেন। সচেতন এলাকাবাসী অবিলম্বে উক্ত ব্রিজের সংযোগ সড়কটি নির্মান করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com