মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নওয়াবেঁকীতে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া নওয়াবেঁকী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল ৩ মে বুধবার বেলা ১২ টায় উপজেলার নিবার্হী অফিসার মোঃ আক্তার হোসেন থানা পুলিশ ও স্থানীয়দের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গফফার নামের এক বেকারী ব্যাবসায়ীর পণ্যের মেয়াদ শেষ হলেও বিক্রি করার অভিযোগে তার দোকানে অভিযান পরিচালনা করলে দোকানদার দোকান রেখে পালিয়ে যায়। দোকানটি তালা মেরে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। পরবর্তীতে সাতক্ষীরা আদি ঘোস ডেয়ারী নামীয় এক মিস্টির দোকানে বাসি জিলাপী, দই রাখা সহ বিভিন্ন অভিযোগে ঐ প্রতিষ্ঠানকে ১৫,০০০/= টাকা জরিমানা, বিসমিল্লা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশেনের কারণে ৫০০/= টাকা জরিমানা এবং আকলিমা হোটেলকে একই অভিযোগ এক ১,০০০/= টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আক্তার হোসেন বলেন, পচা, বাঁশি খাদ্য দ্রব্য বিক্রয় করা মারাত্মক অপরাধ। আপনারা এ কাজ থেকে বিরত থাকবেন। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com