শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নগরীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান ক্যাম্পেইন উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনা মহানগরী এলাকার প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান/ক্যাম্পেইন সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত নগরীর জোড়াগেটস্থ সিএন্ডবি কলোনী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ অভিযান/ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ নগরীতে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। ক্যাম্পেইনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করি—পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর খুলনা নগরী গড়ি।’’ কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর—খুলনার পরিচালক সাদিকুল ইসলাম, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ও পিডিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেন। স্বাগত বক্তৃতা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ—খুলনার সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com