সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নতুন ইতিহাস রচনা করলো হৃদয়—জাকের জুটি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ, স্কোরকার্ডে রান তখন মাত্র ৩৯। সেখান থেকে দলের মান বাঁচাতে নিজেদের উজাড় করে দিয়েছেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়। জোড়া ফিফটি হাঁকিয়ে টাইগারদের একটি স্বস্তিকর জায়গায়ও নিয়ে যান তারা। ২০৬ বলে ১৫৪ রানের অবিশ^াস্য জুটি করেছেন জাকের ও হৃদয়। চাপের মুখে দুর্দান্ত জুটি করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসই বদলে দিয়েছেন তারা। মিনিবিশ^কাপখ্যাত এই টুর্নামেন্টে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। এর আগে ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ১৩১ রানের জুটি করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার মার্ক বোচার ও জাস্টিন কেম্প। ওই ম্যাচে পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েছিল প্রোটিয়ারা। গতকাল বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৪৩তম ওভারে জাকের আউট হলে রেকর্ড গড়া জুটিটি ভাঙে। ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ হন ডানহাতি টাইগার ব্যাটার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com