সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নতুন চুক্তিতে ২০২৪ পর্যন্ত রিয়ালে ক্রুস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন টনি ক্রুস। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন জার্মান এই মিডফিল্ডার। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বুধবার ক্রুসের চুক্তি নবায়নের বিষয়টি জানায় রিয়াল। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের আগের চুক্তির মেয়াদ শেষ হতো চলতি মাসে। ২০১৪ সালে বায়ার্ন মিউনিখ থেকে রিয়ালে পাড়ি জমান ক্রুস। খুব দ্রæতই সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১৭টি ম্যাচ খেলেছেন ক্রুস। ক্লাবটির হয়ে জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি উয়েফা সুপার কাপ, ৩টি স্প্যানিশ সুপার কাপ ও ১টি কোপা দেল রের শিরোপা। ২০২২-২৩ মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২টি ম্যাচ খেলেন ক্রুস। ইউরো ২০২০-এর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ক্রুস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com