মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নতুন হেড কোচ নিয়োগ দিলো পাকিস্তান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

সামনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি—টোয়েন্টি সিরিজ। তার আগে সাদা বলের ক্রিকেটে মাইক হেসনকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের সাবেক হেড কোচ বর্তমানে পিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। পিএসএলের এবারের আসর শেষ হওয়ার পরের দিন ২৬ মে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এর আগে দুই বছরের চুক্তিতে দায়িত্ব নিলেও ছয় মাসের মাথায় হঠাৎ গ্যারি কারস্টেন হেড কোচের পদ থেকে পদত্যাগ করেন। সাদা বলে পাকিস্তান অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয় স্বদেশি আকিব জাভেদকে। আকিবেরই স্থলাভিষিক্ত হলেন হেসন। হেড কোচ না থাকলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন আকিব জাভেদ। কোচ থাকার সময় তিনি পিসিবির নির্বাচক কমিটিতেও ছিলেন। সেই দায়িত্ব পালন করে যাবেন। এছাড়া ডিরেক্টর অব হাই পারফরম্যান্সও সামলাবেন তিনি। এপ্রিলে সাদা বলে নতুন কোচের পদ খালি হওয়ার পর থেকে হেসনই ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রথম পছন্দ। তার প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি—টোয়েন্টি সিরিজ। ৫০ ব্ছর বয়সী হেসন ২০১২ সালে নিউজিল্যান্ডের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন। কিউই জাতীয় দলে ছয় বছর টানা সাফল্য উপহার দিয়েছেন তিনি। হেসনের অধীনে নিউজিল্যান্ড ঘরের মাঠে শক্তিশালী দল হিসেবে দাপট দেখায় এবং ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ^কাপের ফাইনালে উঠে। ২০১৯ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নেন হেসন। ২০২৩ সালে সে দায়িত্ব ছাড়েন। এরপর পিএসএল হয়ে পাকিস্তান জাতীয় দলের কোচ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com