শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নব নির্বাচিত এমপি আশুর সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর আসনের নব নির্বাচীত সংসদ সদস্য ও জেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশুর শপথের পর আগামীকাল সাতক্ষীরায় প্রথম আগমন উপলক্ষে গতকাল বিকালে শহরের মাষ্টারপাড়ায় সাবেক সংসদ সদস্য এমএ জব্বারের বাসভবনে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বিকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি ও পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাখাওতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা ছাত্র সমাজের সভাপতি ও কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। সভায় বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাতক্ষীরায় আগমন যাতে স্মরণকালের সেরা হয় সেই বিষয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। এসময় পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com