শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নর্দার্ন ইউনিভার্সিটি খুলনায় আন্তঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উদ্যোগে আন্তঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “শুধু একাডেমিক পড়াশুনাই নয়, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সংযুক্ত করা ও সুস্থ সংস্কৃতির চর্চার জন্যই এই আয়োজন। আশা করছি শিক্ষার্থীরা নিজেদের অন্যান্য বিভিন্ন পারদর্শীতাও প্রদর্শন করতে পারবে।” অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ও জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর আনোয়ারুল হক জোয়ারদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শাহজাহান কবির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান মো. ওবায়দুল­াহ। বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার সকালে আবৃত্তির মাধ্যমে শুরু হয় দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা। পরে দুপুরে দলীয় নাচ ও একক নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে ক্লাসিক, দেশাত্মবোধক ও ফোক, এবং আধুনিক ও ব্যান্ড- এই তিনটি ক্যাটাগরিতে গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com