শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নলতায় অস্থায়ী টিকাদান কেন্দ্রে মা ও শিশুদের বসার জন্য ১০২ টি চেয়ার ও ৩টি ত্রিপল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের হলরুমে ৯জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় আজ ২০২৩-২০২৪ অর্থ বছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি) ১ম কিস্তি থেকে (একলক্ষ টাকার বরাদ্ধ) নলতা ইউনিয়নের ১৭ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে আগত মা ও শিশুদের বসার সুব্যবস্থার নিমিত্তে ৩ জন স্বাস্থ্য সহকারীর নিকট ১০২ টি চেয়ার এবং উঠান বৈঠক পরিচালনার জন্য ৩ জন পরিবার কল্যাণ সহকারীর নিকট ৩ টি ত্রিপল বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে ইউপির প্যানেল চেয়ারম্যান সমাজ সেবক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বুলবুল কবীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সেলিম, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. প্রবীর কুমার মুখার্জী, নিউট্রিশন অফিসার,ইউনিসেফ, খুলনা ডা. শাহনাজ বেগম, টেকনিকাল এক্সপার্ট,ফ্যামিলি হেলথ্ ইন্টারন্যাশনাল মোঃ জিয়াউল আহসান, কালিগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুস সোবহান, ইউপি সচিব মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ আশরাফ উদ্দীন খান, আঃ মজিদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com