শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নলতায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে স্থানীয় জনতা আটকের পর পুলিশে সোপর্দ করেছে। গতকাল ২৩ ফেব্র“য়ারী সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশের হাতে আটককৃত চোর চক্রের সদস্যরা হল কালিগঞ্জ থানার কালিকাপুর গ্রামের দলিল উদ্দিনের পুত্র আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য শাহিন আলম( ৩৫)এবং অপর জন ফতেপুর গ্রামের খলিল এর পুত্র শফিকুল ইসলাম (২২)। উক্ত ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তারের ঘটনা শিকার করে থানার উপ-পরিদর্শক মনির উদ্দিন তরফদার সাংবাদিকদের জানান চোর চক্রের সদস্য শাহিন আলম এবং শফিকুল ইসলাম এলাকায় মোটরসাইকেল চুরি করার জন্য ঘোরাফেরা করার সময় স্থানীয় রমজান আলী নামে এক ব্যক্তি তাদেরকে ধরে ফেলে। ওই সময় স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমানের অফিসে হাজির করে। চেয়ারম্যান থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।¬

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com