বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নলতা শরীফে খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীরে-কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পের ৪র্থ সপ্তাহ ২৩ ডিসেম্বর শনিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় বাদ ফজর পাক রওজা শরীফে মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে হৃদরোগ বিষয়ে ৪১৭ জন, মেডিসিন বিষয়ে ৬০৮ জন, অর্থোপেডিক্স বিষয়ে ৩১৭ জন মোট ১৪৪২ জন রোগির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় এবং ২২৩ জন রোগির ইসিজি করা হয়। উক্ত ফ্রি- মেডিকেল ক্যাম্পে ঢাকা জাতীয় হৃদরোগ ইনন্টিটিউটের সহযোগি অধ্যাপক ডাঃ কাজল কুমার কর্মকার, জাতীয় হৃদরোগ ইনন্টিটিউটের সকারী অধ্যাপক ডাঃ এবিএম রিয়াজ কাওছার, জাতীয় হৃদরোগ ইনন্টিটিউটের সহকারী অধ্যাপক ডাঃ শরদিন্দু শেখর রায়, জাতীয় হৃদরোগ ইনন্টিটিউটের সনিয়র কনসালটেন্ট জাতীয় হৃদরোগ ইনন্টিটিউটের বিষ্ণুপদ সাহা সহ ১৪ জন হৃদরোগ বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক্স, বাত ব্যথা, বাতজ¦র, হাড় ভাঙ্গা, হাড় জোড়া, শিরায় ব্যথা, স্পাইন, হাটু ব্যথা সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করেন, ঢাকা পঙ্গু হাসাতালের প্রফেসর ডাঃ জাহাঙ্গীর আলম, প্রফেসর ডাঃ রেজাউল করিম, প্রফেসর ডাঃ খোরশেদ আলম সহ ১২ জন বিশেষজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com