সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারী দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

এফএনএস: বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন একদল বিদেশি বিনিয়োগকারী। গতকাল মঙ্গলবার সকালে আড়াইহাজারে বিএসইজেড পরিদর্শন করেন তারা। জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় দিন ৩৬ বিনিয়োগকারী নারায়ণগঞ্জ পরিদর্শনে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন— চীনের ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, আরব আমিরাতেন ৩ জন, যুক্তরাষ্ট্রের ৮ জন, ভারতের একজন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ৮ জন। আয়োজক সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিন বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খেঁাজ—খবর নিচ্ছেন। খতিয়ে দেখছেন সুযোগ—সুবিধা ও কর্মপরিবেশ। শুরুতেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার মিটারের একটি প্লট নেন। এ বিষয়ে একটি চুক্তি সই হয়। এর মাধ্যমে সুইডিশ এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের বিনিয়োগের শুভ সূচনা হয়েছে। দিনভর এই ইকোনমিক জোন ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এ বছর সংস্কারের বছর, আমরা বিনিয়োগকারীদের নিয়ে এসে নতুন বাংলাদেশ দেখাতে চাই। ১০ বছর পর বাংলাদেশ কেমন হবে সেই আভাস দেওয়া হবে এবারের সামিটে। বাংলাদেশের ব্যাপারে বিশ্বের ধারণা চেঞ্জ করা হবে এই সামিটের মাধ্যমে। উল্লেখ্য, রাজধানী ঢাকায় গত সোমবার থেকে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন—২০২৫’ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com