বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করলেন মহিলা ক্রীড়া সংস্থা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলার কৃতি সন্তান নারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শনিবার দুপুরে জেলা প্রশাসকের বাংলো মিলনায়তনে জেলা প্রশাসক পত্নি ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেসমিন জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভানেত্রী ও অতিঃ জেলা প্রশাসক রাজস্ব পত্নি জেসমিন নাহার, এড. ফরিদা আক্তার বানু,সাধাঃ সম্পাদক ফারহা দিবা খান সাথী। উপস্থিত ছিলেন,সহ সভানেত্রী মাহিনুর আক্তার টুম্পা,মোহসেনা বেগম,সদস্য ইসমোতারা, মমতাজ খাতুন মিরা,মারুফা আক্তার সপ্না,জেলার কৃতি সন্তান নারী খেলোয়াড়র সাবিনা খাতুন,মাসুরা পারভীন,শিরিন আক্তার,আফরা খন্দকার প্রাপ্তি,আফঈদা খন্দকার প্রান্তি, সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক পত্নি ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেসমিন জাহান বলেন,বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সকল খেলায় সাতক্ষীরা সন্তানদের অবস্থান সবাই শীর্ষে।আমাদের সাতক্ষীরার গর্ব এই কৃতি খেলোয়াড়রা। তারা অত্যন্ত পরিশ্রম করে এমন সম্মানের স্থানে পৌঁছেছে। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ তথা সাতক্ষীরা কে বিশ্বের মাঝে পরিচিত করেছে। সম্বর্ধনা প্রদানের ফলে অভিভাবকরা আরো উৎসাহিত হবে। এতে নতুন খেলোয়াড় তৈরি হবে। জেলা মহিলা ক্রীড়া সংস্থা সবসময় তোমাদের পাশে থাকবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধাঃ সম্পাদক জেসমিন আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com